প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমাকে আর বছর তিনেক বাঁচিয়ে রাখা যায় না? আমার যে বেশ কিছু কাজ বাকি পড়ে আছে!’ ক্যানসারে আক্রান্ত জিয়া হায়দার আকুতি জানিয়েছিলেন চিকিৎসকদের কাছে। সে সময়ও তিনি জানতেন না, তাঁর জীবনের আয়ু আর মাত্র ছয় মাস।
কথাগুলো বলছিলেন কবি ও নাট্যশিক্ষক জিয়া হায়দারের সহোদর রশীদ হায়দার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ছিল অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি ২০১২ প্রদানের অনুষ্ঠান। এই বছরের বৃত্তি লাভ করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ইরা আহমেদ এবং ক্যাথরিন পিউরিফিকেশন।
এতে বিশেষ অতিথি ছিলেন রশীদ হায়দার এবং নাট্যজন রামেন্দু মজুমদার। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।