দেখবেন নাকি গানস অ্যান্ড রোজেসের কনসার্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের হার্ড রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেস আছে বিশ্বভ্রমণে। ‘নট ইন দিস লাইফ টাইম ট্যুর’ নামে শো করছে বিশ্বের বিভিন্ন দেশে। ২৮ ফেব্রুয়ারি ব্যাংককের এসসিজি স্টেডিয়ামে কনসার্ট করবে এই ব্যান্ড। বাংলাদেশি গানস অ্যান্ড রোজেস-ভক্তদের জন্য সুখবর হলো এই কনসার্টের ওভারসিজ রেডিও পার্টনার হিসেবে যোগ দিয়েছে এবিসি রেডিও ৮৯.২ এফএম। এই প্রথম কোনো বাংলাদেশি রেডিও স্টেশন এত বড় কোনো ব্যান্ডের সরাসরি ওভারসিজ রেডিও পার্টনার হিসেবে কাজ করছে! এবিসি রেডিও তাদের এই ক্যাম্পেইনের নাম দিয়েছে ‘ওয়ানস ইন আ লাইফ টাইম অপরচুনিটি টু সি গানস অ্যান্ড রোজেস লাইভ’। শুধু তা-ই নয়, এবিসি রেডিও একটি কুইজ কনটেস্টের আয়োজন করেছে, যার মাধ্যমে শর্তসাপেক্ষে ৬ জন ভাগ্যবান বিজয়ী কনসার্টের টিকিটসহ ২ রাত ব্যাংককে থাকতে পারবেন! কুইজে অংশগ্রহণের জন্য এবিসি রেডিওতে ব্যান্ডটির গানগুলো শুনতে হবে এবং কুইজের সঠিক উত্তর পাঠাতে হবে! উত্তর পাঠানোর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ABC<space>GNR<space>Quiz answer<Name> এবং পাঠাতে হবে 2221 নম্বরে! আরও বিস্তারিত জানতে শুনতে থাকুন এবিসি রেডিও। এই কনসার্টের ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করছে trippinghotel.com। ক্যাম্পেইনটি করতে সহযোগিতা করছে দেশের অন্যতম ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে এক্সেল রোজ এবং ইজি স্ট্রেডলিনের হাত ধরেই এই ব্যান্ডের পথচলা শুরু! আশির দশকে অনেক নতুন ধারার গান শোনা গেছে এই ব্যান্ডের কাছ থেকে, যা এখনো অনুপ্রাণিত করে সবাইকে! এখন পর্যন্ত তাঁদের ৬টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন (১৯৮৭), জি এন আর লাইস (১৯৮৯), ইউজ ইউর ইলিউশন (১৯৯১), ইউজ ইউর ইলিউশন-২ (১৯৯১), দ্য স্প্যেগেডি ইনসিডেন্ট (১৯৯৩), চায়নিজ ডেমোক্রেসি (২০০৮)। তাদের অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন (১৯৮৭) প্রকাশিত হওয়ার এক বছরের মাঝেই বিলবোর্ডে প্রথম স্থান জায়গা করে নেয়! প্রথম দিকের লাইনআপে ছিলেন এক্সেল রোজ (ভোকালিস্ট), স্ল্যাশ (গিটারিস্ট), এডলার (ড্রামার), ইজি স্টেডলিন (রিদম গিটারিস্ট), ম্যাকেগেন (বেজিস্ট), রেড (কি-বোর্ডিস্ট)!

তবে অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে গিয়েছে ব্যান্ডটি! ১৯৯৬ সালের দিকে স্ল্যাশ এবং ১৯৯৭ তে ম্যাকেগেন ব্যান্ড ছেড়ে যান। এতে কোটি কোটি গানস অ্যান্ড রোজেস ফ্যানদের হৃদয় ভেঙে যায় এবং মূলত ব্যান্ডটি প্রাণ হারায়। এরপর ২০১৬ সালে ব্যান্ডটি পুনরায় এক হয়, অর্থাৎ স্ল্যাশ এবং ম্যাকেগেন আবার গানস অ্যান্ড রোজেসে যোগ দেয়। প্রায় ২০ বছর পর আবারও এক্সেল রোজ, স্ল্যাশ, ম্যাকেগেন, স্টেডলিন একসঙ্গে যদি স্টেজ মাতায় তবে গানস অ্যান্ড রোজেসপ্রেমীদের জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে?