দেখা মিলল 'কৃষ থ্রি'র কঙ্গনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ থ্রি ছবির দৃশ্যে কঙ্গনা রনৌত
কৃষ থ্রি ছবির দৃশ্যে কঙ্গনা রনৌত

ভ্রু কপাল ছাড়িয়ে মাথার চাঁদিতেই নাকি উঠে যাচ্ছে সবার। এ কোন কঙ্গনা রনৌত! কৃষ থ্রি ছবিতে কঙ্গনাকে কেমন দেখাবে, তারই একটা ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে, যে ছবিতে কঙ্গনাকে বরাবরের মতো বেশ আকর্ষণীয় তো লাগছেই, একই সঙ্গে একটা শয়তান শয়তান ভাবও নাকি আছে!
বলিউডের জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘কৃষ’-এর তৃতীয় ছবি মুক্তি পাবে আগামী নভেম্বরে। এবারও মুখোশের আড়ালে থাকছেন হূতিক রোশন। তাঁর নায়িকা হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে কঙ্গনা ও বিবেক ওবেরয় এই ছবিতে অভিনয় করেছেন খলচরিত্রে। খলনায়িকা হলে কী হবে, গ্ল্যামারের ছটায় কঙ্গনা নাকি ফিকে করে দেবেন প্রিয়াঙ্কাকে! টিএনএন।