দেখা হলো না শাহরুখ-সালমানের
কথা ছিল বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের একসঙ্গে দেখা হবে। আর এ অসাধ্য কাজটি করতে যাচ্ছিলেন বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা হিসেবে পরিচিত আমির খান ও তাঁর সহধর্মিণী কিরণ রাও। ভাগনে ইমরান খানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এটি হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা আর হয়ে উঠল না। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে শাহরুখ ও সালমান এসেছিলেন ঠিকই, কিন্তু তাঁদের কারও সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়নি। কারণ, দুজনেই এসেছিলেন ভিন্ন ভিন্ন সময়ে। এমনকি অনুষ্ঠানস্থলও ত্যাগ করেছেন একজন আরেকজনের আগে।জানা গেছে, ইমরানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সালমান এসেছিলেন রাত ১১টা ৪৫ মিনিটে। সঙ্গে ছিলেন ভাই সোহেল খান। এ সময় সালমানের পরনে ছিল ‘বিইং হিউম্যান’-এর লোগো-সংবলিত টিশার্ট। অল্প কিছুক্ষণ থাকার পর মঞ্চের পেছন দরজা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।এদিকে রাত ঠিক আড়াইটার দিকে স্ত্রীসহ অনুষ্ঠানস্থলে আসেন শাহরুখ খান। এতে অনুষ্ঠানস্থলে আসা ভক্তদের অনেকটা নিরাশ হতে হয়। অনেকেই মনে করেছিল, ইমরানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে দুজনের মধ্যে দেখা-সাক্ষাতের মধ্য দিয়ে হয়তো বা দুজনের মধ্যে যে বৈরী সম্পর্ক ছিল, সেটা কিছুটা হলে দূর হবে।অন্যদিকে আমির আশাবাদ ব্যক্ত করেছেন, খুব শিগগিরই হয়তো এ ধরনের অন্য একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের মধ্যকার সম্পর্কের কিছুটা হলেও উন্নতি হবে। - টাইমস অব ইন্ডিয়া