দেনাগ্রস্ত হ্যারি পটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ মন্দা চলছে হলিউডে। কদিন আগে শোনা গিয়েছিল জেমস বন্ড সিরিজের ছবির দেনাগ্রস্ত হওয়ার খবর। সপ্তাহ না ঘুরতেই এসেছে আরেক বিস্ফোরক খবর। সম্প্রতি প্রকাশিত হিসাব বলছে, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স বড় ধরনের লোকসান দিয়েছে। এ কারণে বিশাল অঙ্কের দেনা চেপেছে তাদের কাঁধে। অথচ এই ছবিকে এত দিন বড় মাপের হিট ছবি হিসেবেই দেখে এসেছেন সবাই। ড্যানিয়েল র‌্যাডক্লিফ অভিনীত এই ছবির আয় ছিল ৬১৯ মিলিয়ন পাউন্ড। এই বিশাল আয়ের পরও ছবিটি লোকসান দিয়েছে ১১০ মিলিয়ন পাউন্ড। হ্যারি পটারের মতো ছবি যদি লোকসানে পড়ে, তাহলে অন্যদের বেলায় কী হবে? শঙ্কায় গোটা হলিউড। ওয়েবসাইট।