দেবকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব  ছবি: প্রথম আলো
দেব ছবি: প্রথম আলো

ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেব এবার তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। এর ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কলকাতার ছবিপাড়ায়। কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই তা ভালো বলতে পারছেন না। দেব যদি নির্বাচিত হন, এরপর তিনি চলচ্চিত্রের জন্য কতটা সময় দিতে পারবেন, তা নিয়ে এখন সবারই ভাবনা।
দেবের চাঁদের পাহাড় ছবির পর এবার এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল বুনোহাঁস ছবিটি। কিন্তু নির্মাতারা বুনোহাঁস ছবির মুক্তির তারিখ স্থগিত করেছেন। ওদিকে জি বাংলার নাচ নিয়ে রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর কর্তৃপক্ষ দেবকে ছাড়াই কিছু পর্ব তৈরির পরিকল্পনা করছেন। কারণ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে প্রেক্ষাগৃহে কিংবা টিভিতে প্রার্থীদের কোনো ছবির প্রদর্শনী কিংবা অনুষ্ঠান প্রচার করা যাবে না।
এদিকে প্রযোজক রাজ চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনায় তাঁর মাগাধিরা ছবির জন্য ব্যয়বহুল সেট নির্মাণ করে বসে আছেন। এখন শুধু দেবের জন্য অপেক্ষা।