দেবকে ফ্রিদার 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো ও দেব প্যাটেল
ফ্রিদা পিন্টো ও দেব প্যাটেল

স্লামডগ মিলিয়নিয়ার শুধু অখ্যাতির আলো থেকে খ্যাতির ঝলমলে মঞ্চেই এনে দেয়নি তাঁকে, এই ছবিটা করতে গিয়েই তো পেয়েছেন স্বপ্নের রাজপুত্তুরের দেখা।রুপালি পর্দার জামাল-লতিকা সত্যিকারের জীবনেও প্রেম করছেন। দুজনের এত ভালো রসায়ন।কিন্তু রুপালি পর্দায় আবারও দেব প্যাটেলের সঙ্গে জুটি বাঁধতে ভীষণই আপত্তি ফ্রিদা পিন্টোর।
ফ্রিদার ব্যাখ্যা, ‘একটা ছবির জন্য যে জাদুটা দরকার ছিল, সেটা আমরা তৈরি করেছিলাম। বাকি জাদুটা ব্যক্তিগত জীবনের জন্য জমা করে রেখে দিয়েছি।’
পর্দায় না হলেও রান্নাঘরে কিন্তু দুজনের জুটি দারুণ জমছে। ফ্রিদা বলেন, ‘বলছি না রান্না করতে আমরা ভালোবাসি। কারণ, দুজনের রান্নাই ভালো নয়। রেসিপি নিয়ে দুজনেরই তর্ক লেগে যায়। তবে কাজটা করতে খুবই মজা পাই।’ আইএএনএস।