দেবদাসের কাজ শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী হলো দেবদাস! এসো, এদিকে এসো।’ চুনীলাল এভাবেই দেবকে অন্দরমহলে আসার আহ্বান জানাল। দেব অন্দরমহলে ঢুকেই একটু অস্বস্তি প্রকাশ করল। চারপাশটা দেখতে দেখতে হঠাৎই তার চোখটা আটকে গেল। চন্দ্রমুখী আসরে বসে আছে। কিছুক্ষণ পরই দৃষ্টি সরিয়ে নিল। চুনীলাল তাকে নিয়ে গেল নাচের আসরে। সেখানে কেউ মদ পান করছে, আবার কেউ বা জলসাঘরে নৃত্য উপভোগ করছে।পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, কাট। নিভে গেল আলো।দেবদাস ছবির শুটিংয়ের একটি দৃশ্য। ১০ নভেম্বর থেকে এ ছবির শেষ অংশের শুটিং শুরু করেছেন পরিচালক চাষী নজরুল ইসলাম। শুটিংয়ে দেবদাস চরিত্রে শাকিব খান, চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী এবং চুনীলাল চরিত্রে শহীদুজ্জামান সেলিম অংশ নিয়েছেন।