দেবব্রত বিশ্বাসকে জন্মশতবর্ষের শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত শিল্পী দেবব্রত বিশ্বাসের ১০০তম জন্মদিন ছিল সোমবার। দিনটা চলে গেল অনেকটা নীরবেই। শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মহাকরণে আয়োজিত অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাসকে শতবর্ষের শ্রদ্ধা জানান। মাল্য দেন তাঁর প্রতিকৃতিতে। ছোট্ট করে আয়োজন করা হয় আবৃত্তি আর রবীন্দ্রসংগীত অনুষ্ঠানের।১৯১১ সালের ২২ আগস্ট এই প্রথিতযশা শিল্পী জন্মেছিলেন বাংলাদেশের বরিশালে। দেবব্রত বিশ্বাস সবার কাছে পরিচিত ছিলেন জর্জ বিশ্বাস বা জর্জদা নামে।