দেবর-ভাবির আইটেম গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাইয়া ছাইয়া, কাল ধামালসহ অসংখ্য আইটেম গানের সঙ্গে নেচে হইচই ফেলে দিয়েছিলেন মালাইকা অরোরা খান। শাহরুখ খান, ববি দেওল, অর্জুন রামপালের সঙ্গে পারফর্ম করলেও দেবর সালমান খানের সঙ্গে কোনো ছবিতে কাজ করা হয়নি মালাইকার। তবে এবার স্বামী আরবাজ খান প্রযোজিত ছবি দাবাং-এ সালমানের সঙ্গে আইটেম গানে অংশ নেবেন মালাইকা। ভাবির সঙ্গে আইটেম গানে কাজ করতে চাননি সালমান। তবে আরবাজের অনুরোধেই সালমান রাজি হয়েছেন। মালাইকা বলেন, কিছুটা বিড়ি জালাইলে ধাঁচের গান। এক কথায় বলতে গেলে, নিশ্চিত হিট। দেবরের সঙ্গে এ রকম একটি গানে কাজ করা আমার জন্য সৌভাগ্যই বটে। আরবাজও এ ছবিতে অভিনয় করেছেন। তবে গানের কোনো দৃশ্যে আরবাজকে স্ত্রী মালাইকার সঙ্গে দেখা যাবে না। তথ্যসূত্র: ওয়েবসাইট