দেবশ্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টালিউড তারকা এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বারাসাত আদালত। দেবশ্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ অমান্য করেছেন। জানা গেছে, পশুক্লেশ আইন অনুযায়ী পুলিশের সহায়তায় দেবশ্রী বারাসাতের আইনজীবী রাজনারায়ণ শর্মার বাড়ি থেকে গত বছর ২২ সেপ্টেম্বর কয়েকটি কুকুর উদ্ধার করে নিয়ে আসেন। ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কুকুরদের প্রতি যথাযথ যত্ন নেননি। এরপর ওই আইনজীবী দেবশ্রীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, কুকুর উদ্ধার করার ব্যাপারে পদ্ধতিগত ত্রুটি ছিল। আইনজীবী তাঁর কুকুর ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। দেবশ্রী এবার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।