দেবাশীষ ও তানিয়ার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবাশীষ বিশ্বাস ও তানিয়া। প্রায় আড়াই বছরের জানাশোনা তাঁদের। প্রয়াত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষ নিজেও চলচ্চিত্র তৈরি করেছেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আর তানিয়া টিভি ও মঞ্চনাটকে অভিনয় করছেন। উপস্থাপনাও করেন। গত বৃহস্পতিবার তাঁদের বিয়ে হলো। এরপর শনিবার সন্ধ্যায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। গুলশানের এক রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ফাহমিদা নবী, রিচি, সুমাইয়া শিমু, তানভীর হোসেন এবং আত্মীয়স্বজন।