দেবীর বেশে মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেহেঙ্গা চোলি, টকটকে লাল ওড়না আর মাথায় গাঢ় সিঁদুর—এই বেশে র্যাম্পে হাঁটলেন মাধুরী দীক্ষিত। ডিজাইনার অঞ্জু মোদি তাঁকে কল্পনা করেছেন ‘দেবী’রূপে। অঞ্জু মোদি বললেন, ‘আমার পোশাক সংগ্রহের মূল ভাবনা নিয়েছি বাংলা সাহিত্যের নানা চরিত্র থেকে। চারুলতা, দেবী, দেবদাস, পরিণীতা—এই সাহিত্যগুলোই আমার অনুপ্রেরণা। এসব সাহিত্যের নারী চরিত্রগুলো খুব শক্তিশালী। মাধুরীর ব্যক্তিত্বেও শক্তি, সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর আবেগের প্রাধান্য আছে। বিয়ের পরও তিনি নিজের এসব গুণ ধরে রেখেছেন। এ জন্যই আমার পোশাক সংগ্রহের দেবী হলেন তিনি।’ এবারই নাকি প্রথম কোনো ডিজাইনারের হয়ে র্যাম্পে হাঁটলেন মাধুরী। আর তাঁকে উৎসাহ দিতে সামনে বসেছিলেন স্বামী শ্রীরাম নেনে। আইএএনএস।