দেবের মাকড়সাভীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘের সঙ্গে এক ঘরে দিন যাপন চলতে পারে, কিন্তু মাকড়সা? এই প্রশ্ন শুনলে স্লামডগ মিলিয়নিয়ার ছবির অভিনেতা দেব প্যাটেল হয়তো ভিরমিই খাবেন! কারণ? শুনুন তাঁরই মুখে, ‘আমি মোটেও কুসংস্কারাচ্ছন্ন নই, কিন্তু কদিন আগে যা ভয়ংকর একটা কাণ্ডই ঘটে গেল!’ কী ঘটে গেল? ‘স্নানঘরে দেখি গাবদা-গোবদা একটা মাকড়সা! ভীষণ ভয় পেয়েছিলাম সেদিন! ওটা দেখেই তো কম্মকাবার। কোনোমতে তোয়ালেটা জড়িয়ে বাবাকে ডাকতে ডাকতে পড়িমরি করে বেরিয়ে এসেছিলাম সেখান থেকে।’ ওয়েবসাইট।