দেশ টিভি
মূর্তিদেশ টিভিতে ঈদের সাত দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত সাড়ে সাতটায় দেখানো হবে ধারাবাহিক নাটক মূর্তি। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, এস এম মহসিন, জয়রাজ, ফারহানা মিলি, আফরোজ, এজাজুল ইসলাম। এক বৃষ্টির রাতে তরফদার সাহেবকে ধরে নিয়ে আসে আনিস। তরফদার এক সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বৈচিত্র্যময় জীবন তাঁর। তিনি বাসায় একটি পাথরের মূর্তি দেখে নস্টালজিক হয়ে যান। তাঁর মনে পড়ে যায় এক জীবন্ত পিশাচ মূর্তির কবলে পড়ে নাস্তানাবুদ হওয়ার ঘটনা। তিনি এ অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেন না। আনিস ও তার বন্ধু ইকবাল উৎসুক হয়ে ওঠে সে গল্প শোনার জন্য। একপর্যায়ে তরফদার বলতে শুরু করেন গা শিউরে ওঠা পিশাচের চমকপ্রদ গল্প।যাত্রাবিরতিদেশ টিভিতে ঈদের দিন রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক যাত্রাবিরতি। লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন মোন্তাসীর বীপন। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা, ইন্তেখাব দিনার, সাজু খাদেম।বৃষ্টি থেকে রক্ষা পেতে এক প্রৌঢ় এসে দাঁড়ান বাড়ির সামনে। কড়া নাড়েন। ভেতর থেকে কারও কোনো সাড়া নেই। বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষায় প্রৌঢ় সেখানেই বসে থাকেন। বৃষ্টি থেকে রক্ষা পেতে এসেছেন একজন মহিলা, তাঁর সঙ্গে এক তরুণী। বৃষ্টি আর তিনজন অপরিচিত মানুষ। ছোটখাটো গল্প। ছোটখাটো কথা। একসময় তা বড় হয়ে দাঁড়ায়। এর মধ্যে আগমন এক ছিঁচকে চোরের। একসময় বৃষ্টি ধরে আসে। সবাই সাময়িক আশ্রয় ছেড়ে বের হয়ে আসে। দলাদলি, ঝগড়া কিছুই নেই তাদের মধ্যে। আর চোর বসে থাকে। ভীষণ মন খারাপ তার। কাল মেয়েটার জন্মদিন। বলেছিল, ভালো কিছু খাওয়াবে। এখন আর তা কেমন করে হবে?জিম্মিদেশ টিভিতে ঈদের সাত দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১০টায় দেখানো হবে ধারাবাহিক নাটক জিম্মি। রচনা ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, সাজু খাদেম, ফারুক আহমেদ, মিশু সাব্বির, রাহা, অ্যালেন শুভ্র, আরাবী, ফাহাদ, মিতি, রাহাত, বাবু, মিতু প্রমুখ। দু-ধরনের মানুষের গল্প জিম্মিতে। একদলে আছে উদ্দেশ্যহীন অপরিকল্পিত জীবনযাপনের কিছু মানুষ। তারা জীবনের বিভিন্ন সময় ধনী হওয়ার জন্য নানা ধরনের উদ্ভট সব পরিকল্পনা করে। তারা মানুষকে জিম্মি করে ধনী হতে চায়। আরেক দলে আছে কিছু তরুণ-তরুণী। ঘটনাচক্রে জিম্মি হয়ে যায় তারা। সব রাতের গল্প এক নয়দেশ টিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক সব রাতের গল্প এক নয়। লিখেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। পরিচালনা করেছেন ফয়সাল রাজিব। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, দীপা খন্দকার, অর্ষা, জয়রাজ, শামসুল আলম বকুল।মায়ের অসুস্থতার খবর পেয়ে গ্রামে ফিরছিল বায়েজিদ আর তার স্ত্রী জয়া। তবে ওই রাতটা যে অন্য আর দশটা সাধারণ রাতের মতো ছিল না। গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টে ওদের গাড়িটা আটকানো হয়। মায়ের অসুস্থতার কথা বলেও ছাড় পায় না বায়েজিদ। পুলিশ সার্জেন্টের হেঁয়ালিপূর্ণ আচরণ আর জিজ্ঞাসাবাদে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে সে। রাত বাড়তে থাকে, বাড়তে থাকে সার্জেন্টের কৌতূহলের জাল। আর বায়েজিদ যেন আরও বেশি করে আটকাতে থাকে সেই জালে। হিমঘরদেশ টিভিতে শুক্রবার রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক হিমঘর। লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন ফরিদা লিমা। অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সানজীদা প্রীতি, অনি এবং আরও অনেকে। নোরা পাশ্চাত্য সংস্কৃতিকে পছন্দ করে। বাবা ধনী। সাপ্তাহিক পত্রিকার একটি লেখা তার স্বাভাবিক জীবন ও চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। কল্পলোকের গল্পকথাদেশ টিভিতে ঈদের সাত দিনই সকাল সাড়ে নয়টায় দেখানো হবে শিশুতোষ গল্প বলার অনুষ্ঠান কল্পলোকের গল্পকথা। অনুষ্ঠানে বিখ্যাত লেখকদের উল্লেখযোগ্য শিশুতোষ গল্পগুলো উপস্থাপন করা হবে। প্রাচীন গল্প বলার সুর অক্ষুণ্ন রেখে আধুনিকতার সঙ্গে উপস্থাপন করবেন তামান্না তিথি। নির্দেশনা দিয়েছেন মীর বরকত। প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী।ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণদেশ টিভিতে বৃহস্পতিবার বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সামিয়া, গাজী রাকায়েত, দীলিপ চক্রবর্তী, রিংকন শিকদার, মোর্শেদ নোমান এবং দেড় শতাধিক আদিবাসী।