দেশ টিভিকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান দেশ টেলিভিশন লিমিটেড এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন হুমায়ূন আহমেদ। গতকাল বুধবার হুমায়ূন আহমেদের পক্ষে তাঁর আইনজীবী রেজাউল করিম এ নোটিশ দেন। নোটিশপ্রাপ্ত অপর দুজন হলেন অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী এবং নাটকের পরিচালক রেদোয়ান রনি।নোটিশে বলা হয়, দেশ টিভিতে ‘এই সময়ে সেই সব মানুষেরা’ নাটকের বিভিন্ন চরিত্র হুমায়ূন আহমেদের নাটক থেকে নেওয়া হয়েছে। যেমন—হিমু, মিছির আলী, বড় চাচা, বাকের ভাই ইত্যাদি। গত ১৯ আগস্ট হুমায়ূন আহমেদ দেশ টিভি কর্তৃপক্ষকে নাটকটি সম্প্রচার বন্ধ রাখতে অনুরোধ করেন। তার পরও ভিন্ন নামে তা সম্প্রচার করা হচ্ছে।আইনজীবী নোটিশে উল্লেখ করেন, এ কারণে তাঁর মোয়াক্কেল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। নোটিশে আরও বলা হয়, তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে দেশ টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গতকাল পর্যন্ত এ ধরনের নোটিশ পায়নি।