দেশ টিভিতে গান করবেন কবির সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শ্রোতারা আবার কবির সুমনের গান উপভোগ করার সুযোগ পাচ্ছেন। দেশ টিভির বর্ষপূর্তি ও স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে কবির সুমনকে। তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর জানান, ২৭ মার্চ গান করবেন কবির সুমন। ওই দিন রাত সাড়ে আটটা থেকে চার ঘণ্টা দেশ টিভির স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে।আসাদুজ্জামান নূর বলেন, ‘কবির সুমনের সঙ্গে আমাদের অনেক দিনের যোগাযোগ। বাংলাদেশ ও এখানকার মানুষের ব্যাপারে তাঁর রয়েছে গভীর অনুভূতি। এ দেশের যেকোনো ব্যাপারে তাঁর আগ্রহ একটু বেশি। তিনি এর আগে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল গঠনে সহযোগিতা করেছিলেন। সেই অনুষ্ঠান থেকে তিনি কোনো পারিশ্রমিক নেননি। দেশ টিভি করার পরও তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি এখানে গান করার আগ্রহ প্রকাশ করেন। এবার দেশ টিভির বর্ষপূর্তি ও স্বাধীনতা দিবসের ৪০ বছর পূর্তি উপলক্ষে আমরা তাঁকে গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, অনেক দিন পর শ্রোতারা আবার সুমনের গান শুনবে।’