দেশ টিভিতে দুটি নতুন ধারাবাহিক
দেশ টিভিতে শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক নাটক মেট্রো ও ভজকট। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেখানো হবে মেট্রো এবং প্রতি শনি, রবি ও সোমবার রাত সাড়ে ১০টায় ভজকট দেখানো হবে। এ উপলক্ষে রোববার ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, মিডিয়া ডেস্কের প্রধান নির্বাহী হোসেন মোহাম্মদ ওমর এবং জলছাপের প্রধান নির্বাহী পান্থ শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অনুষ্ঠানপ্রধান পারভেজ চৌধুরী, ধারাবাহিক দুটির শিল্পী ও কলাকুশলীরা। মেট্রো ধারাবাহিকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার ও পরিচালনা করেছেন ফাত্তাহ তানভীর। ভজকট লিখেছেন মো. মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম পল্টু এবং পরিচালনা করেছেন রাজু খান ও এ কে আজাদ।সংবাদ সম্মেলনে ধারাবাহিক দুটির উল্লেখযোগ্য অংশ দেখানো হয়।