দেশ টিভিতে নাঈমা আলী ও মহাদেব ঘোষের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিকেল তিনটা থেকে দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে ‘প্রিয়জনের গান’। অনুষ্ঠানে গান করবেন নাঈমা আলী ও মহাদেব ঘোষ। এ অনুষ্ঠানটিতে আমন্ত্রিত শিল্পী তাঁর প্রিয় শিল্পীদের গাওয়া কিছু গান এবং নিজের পছন্দের কিছু গান পরিবেশন করেন। মূল শিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষদের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে গানের অন্তরালের নানা গল্প জানার সুযোগ হয় এ অনুষ্ঠানে।
নাঈমা আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সমাজ ও সংস্কৃতিকর্মী। ১৯৬২ সালে তিনি রেডিওতে প্রথম গান করেন। ১৯৬৪ সালে রেডিওর নিয়মিত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৩ সাল থেকে তিনি নিয়মিত শিল্পী হিসেবে বিটিভিতে গান করছেন। সংগীত জীবনের শুরুতে রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হক ও সন্জীদা খাতুনের কাছে তিনি গান শেখেন।
অধ্যাপক মহাদেব ঘোষ দুই দশক ধরে সংগীত সাধনা করে আসছেন।