দেশ টিভিতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে রমজান মাস; সাধারণ মানুষের আলাপ-আলোচনার বড় একটি অংশ জুড়ে থাকছে বাজার পরিস্থিতি। সবার মনেই প্রশ্ন—দ্রব্যমূল্য কি থাকবে নাগালের মধ্যে? দেশ টিভিও এই বিষয়গুলো নিয়ে এক সংলাপের আয়োজন করেছে। আজ বেলা তিনটায় সাধারণ ক্রেতা-ভোক্তাদের মুখোমুখি হবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এ ছাড়া সংলাপে অংশ নেবেন বাজার বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সাংবাদিক ও সমাজের নানা পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে।