দেশ টিভিতে হৈমন্তী শুক্লা মিতালী মুখার্জি ও ফসিলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে দেশ টিভিতে গান করার জন্য ঢাকায় আসছেন ভারতের শিল্পী হৈমন্তী শুক্লা, মিতালী মুখার্জি এবং রুপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। দেশ টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে তাঁদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। দেশ টিভির ঈদের অনুষ্ঠানমালায় তিন দিন গান করবেন তাঁরা। আর এই তিনটি অনুষ্ঠান স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে রাতে। দেশ টিভি থেকে আরও জানানো হয়েছে, ঈদের অনুষ্ঠানমালার অন্য দিনগুলোতে রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে বাংলাদেশের শিল্পীদের গান। এরই মধ্যে জেমস ও তাঁর নগরবাউলের সঙ্গে গান করার ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে।