দেশ টিভির নতুন ধারাবাহিক ‘রেস্টুরেন্ট ২১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রেস্টুরেন্ট ২১’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।‘রেস্টুরেন্ট ২১’-এর বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, সাজু খাদেম প্রমুখ। ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, বন্যা মির্জা, ফারজানা চুমকি ও বিজরী বরকতুল্লাহ।নাটকের কাহিনিতে নদীভাঙনে সবকিছু হারিয়ে ঢাকা শহরে চলে আসেন মোমিন। শহরে এসে কুলিগিরি থেকে শুরু করে রিকশা চালানো, ঠেলাগাড়ি ঠেলা, ভাত বিক্রি করাসহ নানা পেশায় যুক্ত হন তিনি। সর্বশেষ শুরু করেন হোটেল-ব্যবসা। এটা তাঁর ২১ নম্বর ব্যবসা। মোমিনের ‘রেস্টুরেন্ট ২১’ নামের হোটেলটি ঘিরে আবর্তিত হয়েছে ‘রেস্টুরেন্ট ২১’ নাটকের কাহিনি।টিভি চ্যানেলটির বরাতে জানা গেছে, সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত সাতটা ৪৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। থ্রিলার ও রোমান্টিক গল্প নিয়ে নির্মিত ‘রেস্টুরেন্ট ২১’ ধারাবাহিকের পর্ব সংখ্যা ১০৪। প্রতি পর্বের ব্যাপ্তি ২১ মিনিট।