দেশ টিভির বিশেষ তথ্যচিত্র ‘বিপ্লবী হুগো চাভেজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত হুগো চাভেজের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ টিভি নির্মাণ করেছে বিশেষ তথ্যচিত্র ‘বিপ্লবী হুগো চাভেজ’। আমজাদ সুজনের প্রযোজনায় তথ্যচিত্রটি দেশ টিভিতে প্রচারিত হবে আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায়। চ্যানেলটির বরাতে জানা গেছে, এ তথ্যচিত্রে থাকছে ভেনেজুয়েলার বিপ্লবী নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে বিভিন্ন রাষ্ট্রের প্রতিক্রিয়া, বিপ্লবী ও লাতিন আমেরিকার সংস্কৃতি, চাভেজ-পূর্ব ভেনেজুয়েলা পরিস্থিতি, চাভেজের উত্থান, চাভেজের জন্ম-শিক্ষা-রাজনীতির দর্শন, এমফাইভআর-২০০, রাষ্ট্রে সংস্কার সংশোধন-জাতীয়করণনীতি, বিশ্ব নেতৃত্বে প্রভাব ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা। এ ছাড়া চাভেজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য গ্রাফিকসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।তথ্যচিত্রটিতে চাভেজ সম্পর্কে কথা বলেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, মফিদুল হক, এম এম আকাশ, ওমর তারেক চৌধুরী প্রমুখ। চাভেজেকে নিয়ে নির্মিত একটি গানও অন্তর্ভুক্ত করা হয়েছে তথ্যচিত্রটিতে।