দেশ বিভাগের পরের গল্প ‘ভঙ্গবঙ্গ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৪৭ সালের দেশ বিভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এক রাষ্ট্র ভেঙে তিনটি রাষ্ট্রের সৃষ্টি হলো; যার একটা ফলাফল ছিল তাৎক্ষণিক। পরে সমাজ ও রাজনৈতিক জীবনযাপনে দেখা দেয় চরম অবক্ষয়। ওই অবস্থা নিয়ে তৈরি হচ্ছে নাটক ভঙ্গবঙ্গ।’ বললেন মামুনুর রশীদ। ভঙ্গবঙ্গ নাটকটি লিখেছেন তিনি। নাটকটি মঞ্চে আনছে আরণ্যক নাট্যদল। ফয়েজ জহিরের নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে শুরু হয়েছে নাটকটির মহড়া। অভিনয় করছেন আরণ্যক নাট্যদলের সদস্যরা। মামুনুর রশীদ জানান, আরণ্যক নাট্যদলের ৫১তম প্রযোজনা ভঙ্গবঙ্গ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বর মাসে।