দেশজুড়ে 'আপন মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপন মানুষ ছবিতে পরীমনি ও বাপ্পী চৌধুরী
আপন মানুষ ছবিতে পরীমনি ও বাপ্পী চৌধুরী

আগামীকাল শুক্রবার দেশজুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আপন মানুষ ছবিটি। ছবির পরিচালক শাহ আলম মণ্ডল জানান, রোমান্টিক অ্যাকশন ঘরানার গল্প নিয়ে ছবির কাহিনি গড়ে উঠেছে। ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, পরীমনি, কাজী হায়াত, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, এমিয়া এমি প্রমুখ। ছবির জন্য গান লিখেছেন কবির বকুল ও মুন্সী ওয়াদুদ। গানের সুর ও সংগীত করেছেন ইমন সাহা ও আহমেদ হুমায়ন। কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, মনির খান, রূপম, ন্যান্সি, রমা, ইমরান ও কোনাল। আপন মানুষ ছবিটি তৈরি হয়েছে ইমন খান ফিল্মসের ব্যানারে।