দেশজুড়ে 'স্বর্গ থেকে নরক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্বর্গ থেকে নরক ছবির প্রদর্শনী করেছে তথ্য মন্ত্রণালয়। জানা গেছে, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়। স্বর্গ থেকে নরক ছবিটি গত বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। এর কাহিনি ও চিত্রনাট্য লেখা এবং পরিচালনা অরূপ রতন চৌধুরীর।