দেশব্যাপী নাট্যচর্চার প্রসার বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চট্টগ্রামে প্রাঙ্গণে মোর পাঁচ দিনের নাট্যোৎসব শেষ করল। ঢাকার বাইরে এ ধরনের উদ্যোগ ঢাকার কোনো দলের প্রথম। এ উৎসব আয়োজন নিয়ে আজকের সাক্ষাৎকার প্রাঙ্গণে মোর দলের প্রধান অনন্ত হিরারউৎসব কেমন হলো?খুবই ভালো হয়েছে। পাঁচ দিনের উৎসবে আমাদের দলের চারটি নাটক শ্যামাপ্রেম, স্বদেশী, লোকনায়ক ও রক্তকরবী মঞ্চস্থ হয়। এ ছাড়া চট্টগ্রামের প্রায় ২৬টি দল উৎসবে নানা আয়োজন নিয়ে অংশ নেয়। প্রতিদিনই নাটক শুরুর আগে এসব দলের আয়োজন ছিল কবিতা, পথনাটক, মূল নাটকের অংশবিশেষ। ঢাকার বাইরে গিয়ে উৎসব করার এ ধরনের অভিজ্ঞতা আমাদের প্রথম। তবে চট্টগ্রামের নাট্যকর্মীদের সহযোগিতা নিয়ে আমরা উৎসবটি সফলভাবে শেষ করতে পেরেছি। আমরা তৃপ্ত।দর্শকের প্রতিক্রিয়া কেমন?বাইরের দলের এ ধরনের উৎসবে প্রতিদিনই সেখানকার শত শত দর্শক অংশ নেয়। উৎসবের শেষ দিন তো প্রচুর দর্শক টিকিট না পেয়ে ফিরে গেছে। এ উৎসবকে ঘিরে চট্টগ্রামের নাটকপাড়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। আমরা দেখতে পেয়েছি, সেখানকার নাট্যকর্মীরা এ উৎসব নিয়ে খুবই উৎসাহিত হয়েছেন। আমি মনে করি, এ ধরনের নাট্য আয়োজনকে ঘিরে চট্টগ্রামের নাটকের দলের প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।কোন ভাবনা থেকে এ ধরনের উৎসবের আয়োজন হাতে নিলেন?আমরা একটা ভিন্ন বিষয়, রবীন্দ্রনাথের নাটক, নিয়ে থিয়েটারচর্চা করছি। থিয়েটারচর্চা নিয়ে আমাদের নিজেদের মধ্যে নিজস্ব ভাবনা, বোধ আছে। সেই বিষয়গুলো আমরা সারা দেশের নাট্যকর্মীদের মধ্যে ভাগাভাগি করতে চাই। সে জন্যই আমরা ঢাকার বাইরে এ ধরনের উৎসবের আয়োজন হাতে নিয়েছি।এ ধরনের উদ্যোগ ঢাকার প্রথম সারির আরও দল কি নিতে পারে না?অবশ্যই পারে। আমি তো মনে করি, শিগগিরই অন্যান্য দল ঢাকার বাইরে একাধিক জেলায় নাট্যোৎসব নিয়ে বেরিয়ে পড়বে। আগে আমাদের এখানে নাট্যচর্চা বেইলি রোডকেন্দ্রিক ছিল। এখন শিল্পকলায় গিয়ে আটকে আছে। সেখান থেকে এই নাট্যচর্চা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এতে নতুন নতুন নাটকের দর্শক সৃষ্টি হবে। এবং যেসব দর্শক ঢাকার নাট্যদলের নাটক দেখার সুযোগ পায় না, তাদের সেই সুযোগটা হবে। ফলে দেশব্যাপী নাট্যচর্চার প্রসার ঘটবে।চট্টগ্রামের পর আর কোন কোন জেলায় এ ধরনের উৎসব করার ইচ্ছা আছে?আমরা প্রথমে বিভাগীয় শহরগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের উৎসব করতে চাই। আগামী আগস্ট মাসে বরিশালে উৎসব করব। সেখানে উৎসবের শিরোনাম হবে ‘প্রাঙ্গণে মোর কীত্তনখোলা নাট্যোৎসব’। এরপর ডিসেম্বরে করব রংপুরে। আমদের ইচ্ছা আছে বিভাগীয় শহর শেষ হলে জেলায় জেলায় এ ধরনের উৎসবের আয়োজন করা।এখন দলে নতুন কী কাজ করছেন?কাজী নজরুল ইসলামের লেখা দ্রোহ প্রেম নারী নামের একটি নাটকের কাজ চলছে। এটি নির্দেশনা দিচ্ছেন আমাদের দলের রামিজ রাজু। আমি এখানে অভিনয় করছি। আগামী ১১ আগস্ট নাটকটির উদ্বোধনী তারিখ মোটামুটি নির্ধারিত হয়েছে।