দেশব্যাপী পথনাটকের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথনাটকের মত্ত স্রোতে, ভেসে যাক যুদ্ধাপরাধী মৌলবাদ’—স্লোগান নিয়ে ফেডারেশনের আয়োজনে ১ থেকে ৭ ফেব্রুয়ারি শহীদ মিনারের পাদদেশে জাতীয় পথনাট্যোৎসব শেষ হয়েছে। একই স্লোগান নিয়ে ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে গেল এবারের এই উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সাতটি বিভাগে পর্যায়ক্রমে এ উৎসব শুরু হয়েছে। উৎসবে নিজ নিজ বিভাগের দলগুলো অংশ নিচ্ছে। বিভাগগুলো হলো: ঢাকা, রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল। ঢাকা বিভাগের উৎসব শুরু হয় ১০ ফেব্রুয়ারি; শেষ হয় ১২ ফেব্রুয়ারি। উৎসবটি অনুষ্ঠিত হয় ঢাকার মুন্সিগঞ্জে। ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হয় রংপুর বিভাগে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে খুলনা বিভাগে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এ উৎসব। রাজশাহী বিভাগের পথনাট্যোৎসব হয় বগুড়ায় ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিভাগে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এবং সিলেট বিভাগে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি উৎসবটি অনুষ্ঠিত হয়। সর্বশেষ উৎসবটি হবে বরিশাল বিভাগে। এখানে ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি উৎসবে নাটক দেখা যাবে।গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক মীর জাহিদ হাসান বলেন, ‘এখনো থিয়েটারের দলগুলোর জন্য এ বছরের সরকারি বাজেট বরাদ্দ হয়নি। ফেডারেশনের নিজস্ব তহবিল থেকেই বিভাগব্যাপী পথনাটকের এ উৎসব করা হচ্ছে। ফেডারেশনের নিজস্ব তহবিলের অবস্থা খুব ভালো নয়। কষ্ট করে আমরা উৎসবগুলো করছি।’