দেশাত্মবোধ
দেশাত্মবোধের ব্যাপারে কোনো প্রশ্ন করলে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ খান। তিনি মনে করেন, এ ব্যাপারে কোনো ভারতবাসীকে প্রশ্ন করা উচিত নয়। কারণ, মাতৃভূমিকে কেন ভালোবাসতে হবে, এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে এ মন্তব্য করেন তিনি। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। এ জন্য তিনি গর্বিত। তিনি মনে করেন, এ দেশ তাঁর বাবার মতো মুক্তিযোদ্ধাদেরই দান। এদিকে শাহরুখের নতুন ছবি মাই নেম ইজ খান-এর শুভমুক্তি ঠেকাতে আদাজল খেয়ে লাগা শিবসেনার প্রায় সহস্রাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাল শুক্রবার ছবিটি মুক্তি পাবে। শিবসেনার ওই কর্মীরা দক্ষিণ মুম্বাইয়ের মেট্রো ও কনজুরমার্গের হুমা প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের মতো টিকিট কেটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ছবি প্রদর্শনের পর্দা কেটে ফেলে। ঢিল ছুড়ে তারা শহরতলি মুলান্দের মেহুল প্রেক্ষাগৃহেরও কাচ ভেঙেছে। ওয়েবসাইট।