দেশীদশের সংগৃহীত অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাস ধরে দেশীদশ কুপন বিক্রির মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণের জন্য গঠিত তহবিলের জন্য অর্থ সংগ্রহ করছে। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীদশ কর্তৃপক্ষ সংগৃহীত অর্থ জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। জাদুঘরের পক্ষে অর্থ গ্রহণ করেন ট্রাস্টি সাংসদ আসাদুজ্জামান নূর ও মফিদুল হক। দেশীদশের পক্ষে এ অর্থ প্রদান করেন সমন্বয়ক সৌমিত দাশ। আনুষ্ঠানিতা শেষে ছিল সংগীতানুষ্ঠান। এতে সমগীতের শিল্পীরা ‘হাওয়া এসে দুলে দুলে যায়’, ‘রোদের এক হাট বসেছে পরানপুর’, ‘সখী উপায় বলো না’, ‘না চলে মন’ প্রভৃতি গান গেয়ে শোনান।