দেশে দেশে যুদ্ধাপরাধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসের নিষ্ঠুর, নির্মম, ভয়াবহ এবং বীভৎস দিকটি হলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য প্রথম প্রতিষ্ঠিত হয় ন্যুরেমবার্গ ট্রাইবুনাল। সেই থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকার্য পরিচালিত হচ্ছে। সেসব বিচারপ্রক্রিয়া, প্রসিকিউশনের যুক্তি-তর্ক, অভিযুক্তদের পাল্টা যুক্তি, বিচারকদের দেওয়া রায়, দোষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ওই শাস্তি কার্যকর করা—এমনি সব বিষয় নিয়ে তৈরি হলো অনুষ্ঠান ‘দেশে দেশে যুদ্ধাপরাধ’। অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচারিত হবে আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়। বিজ্ঞপ্তি।