দেশে দেশে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন দিন নানা অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। আর তা শুরু হচ্ছে আজ শুক্রবার। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে রবীন্দ্রনাথ সফর করেছেন। তাই দেশে দেশে রবীন্দ্রনাথ ভাবনার ওপর আমরা তিন দিনের অনুষ্ঠানমালা সাজিয়েছি। যেমন রাশিয়ায় রবীন্দ্রনাথ, স্পেন ও পর্তুগিজে রবীন্দ্রনাথ, চীনে রবীন্দ্রনাথ, শিলাইদহে রবীন্দ্রনাথ, ঢাকায় রবীন্দ্রনাথ, বাংলাদেশে রবীন্দ্রনাথ। নাটক, গান ও আবৃত্তির অনুষ্ঠানে এই ভাবনাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, মূল ভাবনার অনুষ্ঠানের পাশাপাশি থাকছে রবীন্দ্রনাথকে নিয়ে আড্ডা, স্টুডিও থেকে তাঁর গান নিয়ে সরাসরি অনুষ্ঠান, স্বপন বসুর গাওয়া রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গান, চলচ্চিত্র, নাটক, তথ্যচিত্র, সৈয়দ আব্দুল হাদীর মিউজিক ভিডিও, গীতিনৃত্যনাট্য, ছিন্নপত্র নিয়ে প্রামাণ্যচিত্রসহ নানা কিছু। ৮ মে মা দিবস। পারভেজ চৌধুরী জানান, ওই দিন রবীন্দ্রনাথের মাবিষয়ক কবিতা ও গান নিয়ে স্টুডিও থেকে একটি সরাসরি অনুষ্ঠান প্রচার করা হবে।