দেশে নতুন ধারাবাহিক 'সিক্রেট সার্ভিস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুম রেজার রচনা ও আরিফ খানের পরিচালনায় দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সিক্রেট সার্ভিস’।নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন জামালউদ্দিন হোসেন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মিতা চৌধুরী, মামুনুর রশিদ, কে এস ফিরোজ, কল্যাণ, আরফান নিশো, সোহানা সাবা, রিয়া, ফেরদৌসী মজুমদার, শাহরিয়ার শুভ প্রমুখ।

‘সিক্রেট সার্ভিস’ নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দেশ টিভিতে প্রচারিত হবে বলে চ্যানেলটির বরাতে জানা গেছে।

নাটকের কাহিনিতে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে মাহিন।সে একদিন খবর পায়, তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন।কিন্তু মাহিন প্রায় রাতেই তার বাবাকে স্বপ্ন দেখে।স্বপ্নে বাবা তাকে বলেন, ‘তুই আমার হ্যামলেটের ছায়া।’ মাহিন দেশে ফিরে আসে।এসেই ধাক্কা খায় যখন জানতে পারে, বাবার মৃত্যুর পর মা আবার বিয়ে করেছেন মাহিনেরই সত্ চাচাকে।মাহিনের মধ্যে সন্দেহ ঢুকে যায়।তাহলে কি হ্যামলেটের মতো তার বাবার মৃত্যুটাও স্বাভাবিক নয়? 

মাহিন অস্থির হয়ে ওঠে।সে মাকে বোঝায়, তার বাবার মৃত্যু স্বাভাবিক নয়।কিন্তু তার কথা বিশ্বাস করেন না তার মা।একদিন মাহিন তার মাকে স্পষ্টভাবে জানায়, তার বর্তমান স্বামীই বাবার খুনি।মা-ছেলের এই দ্বন্দ্বে নীরব খেলায় মেতে ওঠেন মাহিনের চাচা।এদিকে, মাকে ছেড়ে নতুন বাসায় ওঠে মাহিন।তার একটাই লক্ষ্য—বাবার খুনি কে, তা প্রমাণ করা।হঠাত্ মাহিন একটি ডায়েরি খুঁজে পায়।নাটকের গল্প নতুন এক রহস্যের দিকে মোড় নেয়।