দেশে পুরস্কার পেয়ে ভালো লাগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার নিচ্ছেন তাসমিয়াহ আফরিন
পুরস্কার নিচ্ছেন তাসমিয়াহ আফরিন
‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ছবিটির একটি দৃশ্য
‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ছবিটির একটি দৃশ্য

‘দেশের একটা উৎসবে অংশ নিয়েছি। আবার পুরস্কারও পেয়েছি। এটা অন্য রকম অনুভূতি। ভালো লেগেছে।’ পুরস্কার পেয়ে এভাবেই বললেন তরুণ পরিচালক তাসমিয়াহ আফরিন। ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে ‘তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শর্ট ফিল্ম’ বিভাগে পুরস্কার পেয়েছে তাঁর ছবি। ১৫ মিনিটের এই ছবির নাম ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।
তাসমিয়াহ আফরিনের এটি প্রথম স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র। একজন সদ্য বিধবা নারীর অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ছবিতে কবি স্বামীর মৃত্যুর পরও যে স্ত্রীর কোনো বেদনাবোধ তৈরি হয় না।
ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় ফ্রান্সের ৩৪তম ত্যুউস ক্যুওর চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে।
এতে অভিনয় করেছেন দিলরুবা হোসেন এবং আলী আহসান। পরিচালক তাসমিয়াহ আফরিন এর আগে টেলিভিশনের জন্য অনেক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর প্রামাণ্য চলচ্চিত্র ‘টোকাই ২০১২’ চীনের গুয়াংজু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে ২০১৪ সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।