টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ১২ অক্টোবর এক সভায় অভিনয়শিল্পী নওশীন, হিল্লোল ও সারিকাকে তিন মাসের জন্য বয়কট করে। আজ চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হবে ‘ডাইন আউট উইথ আস’। উপস্থাপনা করেছেন হিল্লোল ও নওশীন। তাঁরা এখন অস্ট্রেলিয়ায় নাটকের শুটিং করছেন। গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে কথা হলো হিল্লোলের সঙ্গে।আপনাদের বয়কট করা হলো কেন?আমি এখন এসব নিয়ে কিছুই বলতে চাইছি না। অল্প কথায় তা বলে শেষ করা যাবে না। শুটিং শেষে ২২ অক্টোবর আমরা দেশে ফিরব। তারপর সংবাদ সম্মেলন করে আমি ও নওশীন সব জানাব।কী এমন হয়েছিল যা এখন বলা যাবে না? আমাদের বিরুদ্ধে অভিযোগ, ‘ডাইন আউট উইথ আস’্রঅনুষ্ঠানে মিডিয়ার জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্য পরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তা সবাইকে উদ্দেশ করে বলা হয়নি। এরপর তিন মাস ধরে আমাদের মধ্যে চিঠি আদান-প্রদান হয়েছে। ২ অক্টোবর অস্ট্রেলিয়া আসার আগেও একটি চিঠি দিয়ে এসেছি। আমাকে বলা হয়েছিল, আমরা দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এরপর কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হলো, বুঝতে পারছি না।আপনার আর নওশীনের প্রেমের কথা অনেক দিন থেকে শোনা যাচ্ছে। বিয়ে করছেন কবে?এটা ঠিক যে আমার আর নওশীনের সম্পর্ক এখন আর গোপন করার কিছুই নেই। বিয়ের ব্যাপারে খুব তাড়াতাড়ি সবাইকে জানাব। তবে তার আগে বয়কট হওয়ার ঝামেলার সমাধান করতে চাই।ঈদের নাটকের কী খবর?অস্ট্রেলিয়ায় আসার আগে অনেকগুলো নাটকের শুটিং করেছি। কোনটা প্রচারিত হবে, সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। দেশে ফেরার পর সব জানতে পারব। মনজুর কাদের