দেশে ফিরেই ব্যস্ত মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দিনের আমেরিকা সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন পপ গায়িকা মিলা। এবার তিনি নিউইয়র্ক, মিশিগান এবং লস অ্যাঞ্জেলেসে গান করেছেন। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে নিউইয়র্ক ও মিশিগানে দুটি মেলায় পারফর্ম করেন। অনুষ্ঠান দুটি শেষ করে যোগ দেন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফেবানা সম্মেলনে। এবারের সফর সম্পর্কে মিলা বলেন, ‘এর আগেও আমি আমেরিকায় গিয়েছি। না গেলে বুঝতামই না সেখানকার বাাঙলিরা আমার গান কতটা পছন্দ করেন। তাঁরা বিশ্বকাপ নিয়ে গাওয়া আমার গানটিরও বেশ প্রশংসা করেন।’দেশে ফিরেই মিলা এখন ব্যস্ত নিজের কম্পোজিশনে করা অ্যালবামটি নিয়ে। অ্যালবামটিতে গান করবেন এলিটা, উপল, কণা ও মিলা নিজে। এ ছাড়া অ্যালবামটিতে কিছু নতুন মুখকেও সুযোগ দেওয়া হবে। এ জন্য তিনি নতুন ভয়েজ খোঁজার কাজও শুরু করেছেন। এখনো পর্যন্ত অ্যালবামটির নাম ঠিক করা হয়নি। তবে এবার ঈদে মিলার কোনো একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, একটু সময় নিয়েই কাজ করতে চাই। তাড়াহুড়ায় অ্যালবাম করা কিংবা গানের কোয়ালিটি নিয়ে কোনো আপস করতে রাজি নন মিলা।