দেশে ফিরেই সোনিয়ার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের চতুর্থ স্থান অধিকারী সোনিয়া স্বরূপে ফিরলেন। তিন বছর পর ২ অক্টোবর কানাডা থেকে ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরে সেদিনই বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দেন সোনিয়া। বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। একটি ফেয়ারনেস ক্রিমের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন মোহাম্মদ হোসেন জেমী।সোনিয়া বলেন, ‘তিন বছর পর দেশে ফিরে এসেই চেনা জগতের সঙ্গে সম্পৃক্ত হওয়াটা ছিল আমার জন্য অনেক আনন্দের। আমি খুবই খুশি এই ভেবে যে সবাই এখনো আমাকে মনে রেখেছে।’২ অক্টোবর সকালে কানাডার মন্ট্রিল থেকে ঢাকায় ফিরেছেন সোনিয়া। বলেন, ‘ছয় মাস কিংবা তারও বেশি দেশে থাকার ইচ্ছা আছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মিডিয়ায়ও ভালো কিছু কাজ করতে চাই। আর এ জন্য সময়টা একটু বেশি নিয়েই দেশে থাকার কথা ভাবছি।’২০০৯ সালে কানাডাপ্রবাসী জহির আহমেদ পলাশকে বিয়ে করে ওই বছরেই জুলাই মাসে কানাডায় চলে যান সোনিয়া। সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কানাডা যাওয়ার আগ পর্যন্ত সোনিয়া প্রায় ৩০টিরও অধিক বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। ২০০৬ সালে প্রকাশিত সোনিয়ার প্রথম একক অ্যালবাম ‘নিঠুর বাঁশি’। আর সর্বশেষ একক অ্যালবাম ছিল হূদয় খানের সংগীত আয়োজনে ‘ভেবে নেবো’। সোনিয়ার দুটি দ্বৈত অ্যালবামও প্রকাশিত হয়। এগুলো হচ্ছে: ‘পালিয়ে যাই’ (পলাশের সঙ্গে) ও ‘মন পবনের নাও (আসিফের সঙ্গে)।