দেশে ফিরেছেন ফারুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংককে ৩৮ দিন চিকিৎসার পর দেশে ফিরেছেন চলচ্চিত্রাভিনেতা ফারুক। তাঁর স্ত্রী ফারহানা ফারুক পাঠান জানান, এখন ফারুক আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। ফুসফুস কিংবা হূদ্যন্ত্রে তেমন গুরুতর কোনো সমস্যা নেই। কিডনির একটু সমস্যা আছে। এর জন্য সপ্তাহে তিন দিন তাঁকে ডায়ালাইসিস নিতে হচ্ছে। ২২ জুলাই তাঁরা দেশে ফিরেছেন। ফারুক বলেন, ‘সবার দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরেছি। আল্লাহর রহমতে আমি এখন অনেকটা ভালো আছি।’ফুসফুস, হূদ্যন্ত্র ও কিডনির উন্নত চিকিৎসার জন্য গত ১৪ জুন ব্যাংকক যান ফারুক। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।