দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাজের বাইরে আমাদের প্রত্যেকেরই পরিবারকে আলাদা করে একটু সময় দেওয়া উচিত। সম্প্রতি আমার বড় বোন মা হয়েছেন। তাঁকে সময় দেওয়ার জন্যই সিঙ্গাপুর গিয়েছিলাম। সঙ্গে আমার মাও ছিলেন।’ সিঙ্গাপুরে ছয় মাস থাকার পর দেশে ফিরে বললেন মোনালিসা। ২১ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন তিনি। বললেন, ‘একুশে ফেব্রুয়ারি দেশেই থাকতে চেয়েছি।’গত বছর আগস্ট মাসে সিঙ্গাপুরে যান মোনালিসা। যাওয়ার আগে কয়েকটি খণ্ডনাটক ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এগুলোই এত দিন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। আরটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক দুই পক্ষ। মোনালিসা জানান, বোনকে সময় দেওয়ার পাশাপাশি অনেক বেড়ানো হয়েছে এবার। দিন কয়েকের মধ্যেই আবার নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। নতুন কিছু কাজের ব্যাপারেও আলোচনা হয়েছে। আর পুরোনো নাটকের কাজ তো আছেই।