দেশে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘনিয়ে আসছে মনীষা কৈরালার বিয়ের দিন। আগামী ১৯ জুন মোটামুটি তারিখ চূড়ান্ত। বর নেপালি ব্যবসায়ী সম্রাট দাহাল। এখন প্রশ্ন, বিয়ের পর কি তবে পাকাপাকিভাবে নিজের দেশ নেপালেই থাকা শুরু করবেন মনীষা? মনীষার ইচ্ছা সে রকমই। ‘আমি নেপালে গিয়ে মা-বাবার সঙ্গে বেশি বেশি সময় কাটাতে চাই। এই সময় তাঁদের পাশে থাকাটা অনেক দরকার।’ বলেছেন মনীষা। বিয়ের পর নেপালে আবাস গড়তে চান মনীষা। তবে মুম্বাইয়ে আসা-যাওয়াটা রাখতে চান নিয়মিত। ওয়েবসাইট।