দেশের গান নিয়ে শফিক তুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক-শ্রোতাদের সামনে এবারে দেশের গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী শফিক তুহিন। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত এ গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। ‘স্বপ্ন দেখার দিন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজে, আর সংগীতায়োজন করেছেন রাফি।এ প্রসঙ্গে শফিক তুহিন জানিয়েছেন, ‘আমি এতদিন ভালোবাসার গান করেছি। কিন্তু দেশের গান লিখেছি অনেক। আমার লেখা দেশের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, আইয়ুব বাচ্চু, জেমস ও আসিফ। এবারই প্রথম আমি নিজেই দেশের গান করলাম।’শফিক তুহিন আরও বলেন, এ দেশের মাটি, পতাকা, আর মানচিত্রের প্রতি সম্মান জানিয়ে গানটা করেছি। যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাঁদের প্রতি আমার এই গানটা উত্সর্গ করেছি। আমি মনে করি তারুণ্যের সাহস আর নতুন করে দেশ গড়ার জন্য গান স্বপ্ন দেখার দিন।স্বপ্ন দেখার দিন গানটি সামনে শফিক তুহিনের একক অ্যালবামে থাকবে বলেও জানান তিনি। কণ্ঠশিল্পী হিসেবে শফিক তুহিন ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটির মধ্য দিয়ে গীতিকার থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রজাপতি ছবির জন্য সেরা গীতিকারের পুরস্কার পান তিনি।