দেশের গান নিয়ে ‘এক জনমে যা দিয়েছ মা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক জনমে যা দিয়েছ মা অ্যালবামটি উৎসর্গ করা হলো মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গানের এই অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন মোল্লা জালাল। সুর করেছেন আলাউদ্দিন আলী, সুজেয় শ্যাম, সেলিম আশরাফ, শেখ সাদী খান, আজাদ মিন্টু, নাজির মাহমুদ, বাপ্পা মজুমদার, বেলাল খান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, সুবীর নন্দী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কনক চাঁপা, রোমানা ইসলাম, আলম আরা মিনু, ডলি সায়ন্তনী, সালমা জাহান, ফকির শাহাবুদ্দিন, বেলাল খান, শাকিলা এবং নাজির মাহমুদ।