দেশের গান নিয়ে 'ভালোবাসি বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সামিনা চৌধুরী
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সামিনা চৌধুরী

দেশের গানের রিয়েলিটি শো ‘ভালোবাসি বাংলাদেশ’-এ একসঙ্গে বিচারক হয়েছেন সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শিল্পী সামিনা চৌধুরী। শুধু দেশের গান নিয়ে ব্যতিক্রমী এই রিয়েলিটি শো শুরু করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন। ২০ ও ২১ নভেম্বর অডিশনের মাধ্যমে এ প্রতিযোগিতার কাজ শুরু হবে এবং ২৯ নভেম্বর থেকে প্রচার শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে পুরো ডিসেম্বর পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, বিজয়ের মাস সামনে রেখে এ প্রতিযোগিতার পরিকল্পনা করা হয়েছে। দেশের গান গাইতে পারেন—এমন কণ্ঠশিল্পীরা অংশ নিতে পারবেন এই শোতে।
বর্তমানে এসএমএসের মাধ্যমে প্রতিযোগীদের নিবন্ধন-প্রক্রিয়া চলছে। নিবন্ধনের জন্য মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে <BB> স্পেস <নাম> স্পেস <বয়স> স্পেস <জেলা> লিখে পাঠাতে হবে ১৬২৩৯ নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন। এদিকে ‘ভালোবাসি বাংলাদেশ’-এর দুই বিচারক তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী আয়োজন। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তাঁরা সানন্দে এ প্রতিযোগিতার বিচারক হতে রাজি হয়েছেন।