দেশের গান মাটির গান মানুষের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ এখন তারুণ্যের প্রতিবাদে উত্তাল। যুদ্ধাপরাধীদের বিচার চায় সবাই। এই চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় সংহতি জানিয়ে গেলেন শিল্পীরা। কেউ কথা বললেন, কেউ শোনালেন গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে শিল্পীরা একে একে মঞ্চে এসেছিলেন। গাইলেন দেশের গান, মাটির গান, মানুষের গান। কেউ গাইলেন দলগতভাবে, কেউ বা একক পরিবেশনা করলেন।