দেশের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শোনো একটি মুজিবরের’, ‘বাংলার মুখ আমি’, ‘একি অপরূপ রূপে’, ‘হাজার বছর পরে’, ‘এই বাংলার মাটিতে’, ‘আমার বাউল মনের’, ‘যদি তোর ডাক শুনে’, ‘ও ভাই খাঁটি সোনার’, ‘যে দেশেতে শাপলা’, ‘আবার জমবে মেলা’—সব কটি গানই খুব পরিচিত। এবার এই গানগুলো গেয়েছেন সাদি মহম্মদ, নন্দিতা ইয়াসমিন, স্বপন দত্ত, অশোক সাহা ও মাইশা আহসান। অ্যালবামের নাম বাঙালির গান বাঙালির প্রাণ। আর অ্যালবামটি প্রকাশ করেছে কান্ট্রি মিউজিক।