দেশের বাইরে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই থ্রি ইডিয়েটসকে খানিকটা টেক্কা দিলেও ভারতের বাজার মাত করতে পারেনি ঋত্বিক রোশন-বারবারা মোরির কাইটস ছবিটি। প্রেম, বিয়ে ও আত্মহত্যা—এসব ঠিক মেনে নিতে পারেনি দর্শক। তবে ছবির প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলোতে কাইটস বেশ সফল হয়েছে। এরই মধ্যে ৩৭টি দেশের প্রেক্ষাগৃহে চলছে কাইটস।