দেহের গড়ন ঠিক করতে তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক পুরি জগন্নাথ তাঁর বিজনেসম্যান ছবির প্রধান চরিত্রের জন্য অভিষেক বচ্চনকে বেছে নিয়েছেন। তবে সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন, দৈহিক গড়নটা আরও আকর্ষণীয় করতে হবে। এ জন্য ছবির কাজ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। আগামী বছর শুটিং শুরু করবেন। তার আগে শরীরখানা ঠিক করতে অভিষেককে তিন মাস সময় বেঁধে দিয়েছেন পরিচালক। ছবিতে এক অপরাধীর ভূমিকায় দেখা যাবে অভিষেককে। একই ছবি তেলেগু সংস্করণেও নির্মিত হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে তেলেগু বিজনেসম্যানের শুটিং শুরু হবে। এতে তেলেগু তারকা মহেশ বাবুর অভিনয়ের কথা রয়েছে। বিপরীতে থাকবেন দক্ষিণি নায়িকা কাজল আগরওয়াল। হিন্দি সংস্করণের ছবিতেও কাজলকে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে। ওয়েবসাইট।