দেড় বছর পর দেশে তপন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় বছর পর দেশে ফিরলেন শিল্পী তপন চৌধুরী। আজ রোববার তাঁর মা জিন্দুপ্রভা দেবীর দ্বিতীয় প্রয়াণ দিবস। মূলত মায়ের প্রয়াণ দিবস পালন করার জন্যই তিনি গতকাল শনিবার সকালে কানাডার মন্ট্রিয়েল থেকে দেশে ফিরেছেন। এ যাত্রায় গানের কোনো অ্যালবাম বা অন্য কোনো কাজ করবেন কি না, জানতে চাইলে তপন চৌধুরী বলেন, ‘এখনো কোনো পরিকল্পনা করিনি। তবে ঈদের পরদিন রাতে বৈশাখী টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে থাকব। এ অনুষ্ঠানে আমি এককভাবে নিজের পছন্দের এবং দর্শকের অনুরোধে গান করব। এ ছাড়া আরেকটি চমক রয়েছে, সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত বলতে চাইছি না।’তপন চৌধুরী আরও জানান, এবার বেশ কিছুদিন দেশে থাকবেন।