দেয়াল টপকে পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি বিমানবন্দরের শৌচাগারে আটকা পড়েছিলেন প্রীতি জিনতা। মিনিট দশেক পার হওয়ার পর ভয় তাড়া করে তাঁকে। মনে হয়, আর কিছুটা সময় পার হলে নির্ঘাত দম আটকে মারা যাবেন তিনি। কী আর করা! দেয়াল টপকে লাফিয়ে বের হলেন তিনি। তা যেন বলিউডি ছবির ঠিক কোনো স্টান্ট দৃশ্য। বিমানবন্দরে উপস্থিত জনতা মুহূর্তেই চিনে ফেলে তাঁকে। আর অমনি প্রীতির নাম ধরে চিৎকার। এ ব্যাপারে প্রীতি তাঁর টুইটার পেজে লেখেন, ‘ভাগ্যিস, শৈশবের গেছোপনা স্বভাবটি এখনো রয়ে গেছে। এ জন্যই তো উদ্ধার পেলাম। নইলে কী যে হতো! বাড়ি ফেরার পর যা ভালো লেগেছে।’ ওয়েবসাইট।