দোটানায় শহীদ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপা মেহতা, নাকি মিরা নায়ার—কার প্রস্তাবে রাজি হবেন তিনি? শহীদ কাপুরের জন্য এ যেন এক মধুর সমস্যা। দুজনই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক। দুটো চরিত্রই বেশ শক্তিশালী। তাঁর বিবা বয়েজ ছবিতে শহীদ কাপুরকে নিতে চান দীপা মেহতা। ছবিটি একজন পাঞ্জাবি গ্যাংস্টারের জীবন নিয়ে। অন্যদিকে মহসিন হামিদের আলোচিত বই রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট-এর চলচ্চিত্ররূপে মিরা নায়ারও চান শহীদকে। সমস্যা একটাই—দুটো ছবিরই শুটিংয়ের তারিখ পড়েছে প্রায় একই সময়ে। তাই দুটো প্রস্তাবে একসঙ্গে সাড়া দেওয়ার উপায় নেই শহীদের। দুই নির্মাতার যেকোনো একজন ছবির শুটিংয়ের দিন-তারিখ না পেছালে একটা প্রস্তাব ছাড়তেই হবে শহীদকে। দেখা যাক, শেষতক কাকে ‘হ্যাঁ’ বলেন তিনি। ওয়েবসাইট।